গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০১ নভেম্বর ২০২৬

মেনু

২০০ কোটির প্রতারণা মামলা, আদালতে তলব নোরা ফাতেহিকে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৪৫ পিএম, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৬ এএম ২০২৬
২০০ কোটির প্রতারণা মামলা, আদালতে তলব নোরা ফাতেহিকে
ছবি

ছবি সংগৃহীত

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক জালিয়াত মামলার অভিশাপ যেন কিছুতেই পিছু ছাড়ছে না নোরা ফাতেহির। ‘ঠগ’ সুকেশের থেকে বহুমূল্য উপহার নেওয়ার অভিযোগে অতীতে একাধিকবার ইডি থেকে দিল্লি পুলিশের ম্যারাথন জেরার মুখে পড়তে হয়েছে বলিপাড়ার সুন্দরীকে। এবার সংশ্লিষ্ট ইস্যুতে ফের নোরাকে সমন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের। 

চলতি বছরের আগস্ট মাসেই সুকেশ চন্দ্রেশেখরের হাতে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। যেখানে ‘দিলবর গার্ল’কে নিয়ে বোমা ফাটিয়েছিলেন তিনি। এক নয় একাধিক অভিযোগের কথা উল্লেখ ছিল ওই চিঠিতে। 

‘ঠগ’ সুকেশের দাবি, মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য তিনি নোরা ফাতেহিকে কয়েক কোটি টাকা দিয়েছিলেন। এ ছাড়াও নোরাকে দেওয়া উপহারের তালিকায় রয়েছে বহুমূল্য প্রসাধনীদ্রব্য থেকে বিদেশি ব্র্যান্ডের ব্যাগ, বিলাসবহুল গাড়িসহ আরও কত কী। হোয়াটসঅ্যাপ চ্যাটে দু’জনের কথোপকথনও সে সময়ে ফাঁস করেন সুকেশ।


এমনকী তিনি এও দাবি করেছিলেন যে, জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক ভাঙার জন্য প্রতিনিয়ত তাকে উসকানি দিতেন নোরা ফাতেহি। সুকেশের অভিযোগ, জ্যাকলিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নোরা ঈর্ষান্বিত ছিলেন এবং বারবার ফোনে যোগাযোগও করতেন। 

দিনে প্রায় দশবার ফোন করে বিলাসবহুল জীবনযাপনের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করতেন। 

 

সেই প্রেক্ষিতেই এবার সুকেশ মামলায় ২ নভেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে নোরা ফতেহিকে ‘সরকারী সাক্ষী’ হিসেহে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিসি/আপ্র/০১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’
০১ নভেম্বর ২০২৬

ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’

ভারতের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম চলচ্চিত্র উৎসবটি হয় গোয়ায়। এর নাম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল...

‘গুলশানের চামেলি’ থেকে সরে যাননি মধুমিতা, শুটিং শুরু ডিসেম্বরে
০১ নভেম্বর ২০২৬

‘গুলশানের চামেলি’ থেকে সরে যাননি মধুমিতা, শুটিং শুরু ডিসেম্বরে

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে নিয়ে নির্মাণ হচ্ছে ‘গুলশানের চামেলি’। গত আগস্টে ঢ...

ইউটিউব চ্যানেল খুলে ফারিয়ার ইঙ্গিতপূর্ণ আহ্বান
০১ নভেম্বর ২০২৬

ইউটিউব চ্যানেল খুলে ফারিয়ার ইঙ্গিতপূর্ণ আহ্বান

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবার যুক্ত হলেন নতুন মাধ্যমে। বড় পর্দায় অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব...

মেহেদি পরানোর সময় হঠাৎ অপুকে যুবকের চুমু!
০১ নভেম্বর ২০২৬

মেহেদি পরানোর সময় হঠাৎ অপুকে যুবকের চুমু!

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নতুন কোনো সিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই