গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৩ এএম ২০২৬
দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ভবনেও জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার। একই নির্দেশনা কার্যকর হবে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাসেও।

এ বিষয়ে রোববার (১ নভেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাসেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

এদিকে, দিবসটি উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বসংক্রান্ত বিধান অনুসরণ করা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পতাকা উত্তোলন ও সাধারণ ছুটির মধ্য দিয়ে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে।

এসি/আপ্র/০৩/১১/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল: ডা. জাহেদ
০৩ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল: ডা. জাহেদ

বর্তমানে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পোশাকশ্রমিকদের জীবন কঠিন হয়ে উঠছে। সে কারণে পোশাকশ্রমিকদের দা...

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে আহত ৫০ পুলিশ, শতাধিক কারখানা ছুটি
০৩ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে আহত ৫০ পুলিশ, শতাধিক কারখানা ছুটি

ঢাকার সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত পুলিশের প্রায় ৫০ জন সদস...

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ নভেম্বর ২০২৬

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্...

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো...

শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে ৩৩ জন গ্রেফতার
০৩ নভেম্বর ২০২৬

শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে ৩৩ জন গ্রেফতার

রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেফত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই