গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা

দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:০০ এএম ২০২৬
দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি

প্রথম আলোর পুড়ে যাওয়া ভবন গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের একাধিক মন্ত্রী ও উদেষ্টারা পরিদর্শন করে -ছবি সংগৃহীত

জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দু’মাসের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে অভিযোগপত্র জমা দিতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর কাওরান বাজারে প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনী ঘুরে দেখার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তখনই আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি। সুষ্ঠু বিচারের জন্য পদক্ষেপ নিতে দাবি করেছি। এখন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। প্রথম আলো পরিবার এবং সাংবাদিক গোষ্ঠী, লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক সবারই একটা দাবি হচ্ছে, এর সুষ্ঠু তদন্ত হতে হবে। তদন্তের দায়িত্ব আমরা নিতে পারি, বিচারের দায়িত্ব বিচার বিভাগের।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। তারপর বিচারিক প্রক্রিয়া শুরু হবে। সেটা আদালতের ব্যাপার। তবে, আমরা সেই বিচারিক কার্যক্রমে সকলের সহযোগিতা চাইবো, যাতে দৃষ্টান্তমূলক সাজা হয়। এ ধরনের ঘটনা ভবিষ্যতে আমাদের যেন আর না দেখতে হয়।

গণমাধ্যম দুটির কার্যালয়ে হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর সামনে একটা বার্তা গেছে যে বাংলাদেশে নিউজ পেপারের ওপর যখন খুশি আক্রমণ করা যায়। এ দেশের যারা বলতে গেলে প্রগতির বিরুদ্ধে, যারা সাম্প্রদায়িক এবং উগ্রবাদী শক্তি; তাদের একটা রমরমা ভাব ছিলো। দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়ে সারা পৃথিবীকে আমরা একটা উল্টো মেসেজ দেবো।

প্রথম আলোর পোড়া ভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনী নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এটা একটা জীবন্ত জাদুঘরের মতোই মনে হলো। ধ্বংসস্তূপ থেকে কীভাবে জেগে ওঠা যায়, তার একটা প্রচেষ্টা তারা নিয়েছে। এ প্রদর্শনীর মধ্য দিয়ে আমরা যা কিছুই দেখেছি এবং শিখতে পেরেছি তা হলো, হয়তো সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি প্রগতির দড়িকে টেনে ধরতে চায়। কিন্তু, ইতিহাস সাক্ষী যে সেটা কখনো পারেনি।
বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রসঙ্গ টেনে দলটির শীর্ষ এ নেতা বলেন, ইশতেহার আমরা স্বাধীন গণমাধ্যমের কথা বলেছি। গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করবো। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতায় আমরা বিশ্বাসী এবং তা প্রতিষ্ঠা করবো।
প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবন ঘিরে শিল্পী মাহ্বুবুর রহমানের তৈরি করা ‘আলো’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয় গত ১৮ ফেব্রুয়ারি। কাওরান বাজারে দগ্ধ ভবনটিতে প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকে। প্রাথমিকভাবে প্রদর্শনী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। পরে প্রদর্শনীর সময় দু’দিন বাড়ানো হয়েছে। আগামী ২ মার্চ পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।


সানা/আপ্র/২৮/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৫০ সাবেক সেনা কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসর অনুমোদন
০৩ জুলাই ২০২৬

১৫০ সাবেক সেনা কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসর অনুমোদন

আবদুল্লাহিল আমান আযমীসহ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতিপ্রাপ্ত এবং ব...

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির
০৩ জুলাই ২০২৬

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্...

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি
০৩ জুলাই ২০২৬

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে রাজধানীতে বড় পর্দায় খেলা দেখার আয়োজনগুলোতে বিশেষ নজরদারি চালাবে ঢাকা মহ...

মিয়ানমারে ফের সংঘাত, সীমান্তজুড়ে রোহিঙ্গা আতঙ্ক
০৩ জুলাই ২০২৬

মিয়ানমারে ফের সংঘাত, সীমান্তজুড়ে রোহিঙ্গা আতঙ্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে তীব্র সংঘাত ও বিমান হামলার ঘটনায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই