গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ খলিলুর রহমান ও রিজওয়ানা হাসানের ভূমিকার অভিযোগ জামায়াতের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৪ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:১২ এএম ২০২৬
‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ খলিলুর রহমান ও রিজওয়ানা হাসানের ভূমিকার অভিযোগ জামায়াতের
ছবি

ছবি সংগৃহীত

বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভূমিকা রেখেছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদের বিরোধী দলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধেও তিনি একই ধরনের অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াত নেতা তাহের বলেন, ‘বিএনপিকে ক্ষমতায় আনতে লন্ডনে একটি বিশেষ বৈঠকে পরিকল্পনা করেছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান। সেই পরিকল্পনার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভূমিকা রেখেছেন বলে মনে করে জনগণ। কারণ তার ভূমিকার পুরস্কার হিসেবেই বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে জায়গা পেয়েছেন তিনি। এজন্য তাকে বিচারের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে সব সত্য বেরিয়ে আসবে।’

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। এ সরকারে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সংসদ নির্বাচনের ৫৩টি আসনে ভোটগ্রহণকে কেন্দ্র করে জামায়াত সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছে বলেও জানান দলটির নায়েবে আমির। সংবাদ সম্মেলনের পর জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে বিরোধী দলের উপনেতা তাহের বলেন, ‘সম্প্রতি তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে মন্তব্য করেছেন— ‘যারা নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে পারেনি, তারা বিরোধীদলে থাকলেও আমরা তাদের মূলধারা বা প্রধান শক্তি হিসেবে আসতে দিইনি।’ এই বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, জাতীয় নির্বাচনে যে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, তিনি নিজেই তা স্বীকার করে একপ্রকার রাজসাক্ষী হয়েছেন।’

আব্দুল্লাহ তাহের বলেন, ‘আমরা এখন তার কাছে, তৎকালীন অন্তর্বর্তী সরকারের কাছে এবং বর্তমান সরকারের কাছে জানতে চাই— কেন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো একটি দলকে মূলধারা বা প্রধান দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে বাধাগ্রস্ত করা হয়েছে। একই সঙ্গে সাবেক ওই উপদেষ্টার কাছে আমরা জানতে চাই, এই ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় তার সঙ্গে আরো কারা জড়িত ছিলেন।’

তাহের আরো বলেন, ‘তাদের বক্তব্যে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে, সাবেক এই দুই উপদেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাই তাদের দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’

ডেপুটি স্পিকার পদে নাম প্রস্তাব প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ‘সরকারের পক্ষ থেকে সংবিধানের আলোকে লিখিত প্রস্তাব পাওয়া গেলে এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান স্পষ্ট হলে আমরা বিষয়টি বিবেচনা করে দেখব।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে ডা. তাহের বলেন, ‘গত কয়েক দিনে বেশ কয়েকটি শিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এছাড়া সারাদেশে সরকারদলীয় নেতাকর্মীদের ছত্রছায়ায় হামলা ও ভাঙচুরের ঘটনাও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো— ন্যায়বিচার পাওয়া তো দূরের কথা, এসব ঘটনায় অনেক ক্ষেত্রে থানা মামলা নিতেও গড়িমসি করছে।’
ডিসি/সানা/আপ্র/৫/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৫০ সাবেক সেনা কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসর অনুমোদন
০৩ জুলাই ২০২৬

১৫০ সাবেক সেনা কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসর অনুমোদন

আবদুল্লাহিল আমান আযমীসহ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতিপ্রাপ্ত এবং ব...

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির
০৩ জুলাই ২০২৬

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্...

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি
০৩ জুলাই ২০২৬

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে রাজধানীতে বড় পর্দায় খেলা দেখার আয়োজনগুলোতে বিশেষ নজরদারি চালাবে ঢাকা মহ...

মিয়ানমারে ফের সংঘাত, সীমান্তজুড়ে রোহিঙ্গা আতঙ্ক
০৩ জুলাই ২০২৬

মিয়ানমারে ফের সংঘাত, সীমান্তজুড়ে রোহিঙ্গা আতঙ্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে তীব্র সংঘাত ও বিমান হামলার ঘটনায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই