গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

কমলাপুর থেকে সময় মতো ছাড়ছে ট্রেন, যাত্রীদের মধ্যে ব্যাপক স্বস্তি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৫ পিএম, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৪১ এএম ২০২৬
কমলাপুর থেকে সময় মতো ছাড়ছে ট্রেন, যাত্রীদের মধ্যে ব্যাপক স্বস্তি
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। 

রোববার (১৫ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

গত কয়েক বছরের অভিজ্ঞতায় ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ার চিরাচরিত দৃশ্য থাকলেও, এবার ঈদযাত্রার শুরুতেই ভিন্ন চিত্র দেখা গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ায় অনেক অভিভাবক আগেভাগেই পরিবার ও ছেলে-মেয়েদের নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। স্টেশনে যাত্রীদের পর্যাপ্ত চাপ থাকলেও বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। তবে অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে সব ট্রেন সময়মতো চললেও বেশ কয়েকটি ট্রেনের বগিতে নম্বর না থাকায় সঠিক আসন খুঁজে পেতে ভোগান্তির কথা জানিয়েছেন কিছু যাত্রী।

ঈদ উদ্‌যাপনের জন্য বাড়ি যাওয়ার পাশাপাশি উৎসব শেষে কর্মস্থলে ফেরার প্রস্তুতিও শুরু করেছেন সাধারণ মানুষ। ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির আজ তৃতীয় দিন। রোববার সকাল থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে আগামী ২৫ মার্চের ট্রেনের আসনের অগ্রিম টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবং কালোবাজারি রোধে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় এবং দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট। এর আগে গত ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের এবং ১৪ মার্চ বিক্রি হয়েছে ২৪ মার্চের টিকিট। এছাড়া পর্যায়ক্রমে ১৬ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ২৬ থেকে ২৯ মার্চের টিকিট পাওয়া যাবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সময়সূচি পরবর্তীতে নির্ধারিত হবে।

এসি/আপ্র/১৫/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিচারপ্রক্রিয়ায় এআই ব্যবহারে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রীর
২৯ অক্টোবর ২০২৬

বিচারপ্রক্রিয়ায় এআই ব্যবহারে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রীর

বিচারিক সিদ্ধান্ত, রায় লেখা ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে সতর্ক থাক...

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ...

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ...

তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে
২৯ অক্টোবর ২০২৬

তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহে কোনো আঘাতের চিহ্ন না পেরেও নাক দিয়ে রক্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে