গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টার কথা জানালেন প্রণয় ভার্মা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮ পিএম, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ০১:৪৮ এএম ২০২৬
ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টার কথা জানালেন প্রণয় ভার্মা
ছবি

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
গতকাল সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ভারতীয় হাইকমিশনার বলেন, ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা যখন চালু হবে, তখনই জানা যাবে।
উল্লেখ্য, এর আগে চলতি মাসের শুরুর দিকে ভারতীয় হাইকমিশনার বলেছিলেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে চলমান প্রকল্পগুলো এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ বিষয়ে আলোচনা হয়েছে। প্রণয় ভার্মা বলেন, দুদেশের মধ্যে ক্রস বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ রয়েছে। সেই সহযোগিতাকে আরো শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছে আজ। এসব সংযোগ শুধু বর্তমান নয় দীর্ঘমেয়াদেও দুই দেশের অর্থনীতির মধ্যে আরো ভালো সংযোগ গড়ে তুলতে পারে বলেও জানান তিনি।

সানা/আপ্র/১৬/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই