গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সরকারের ভাবমূর্তি নষ্ট করতে তেল মজুত ও বাইরে বিক্রি করা হচ্ছে: অর্থমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২ পিএম, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ০৫:১৬ এএম ২০২৬
সরকারের ভাবমূর্তি নষ্ট করতে তেল মজুত ও বাইরে বিক্রি করা হচ্ছে: অর্থমন্ত্রী
ছবি

অর্থমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী -ছবি সংগৃহীত

দেশে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে সৃষ্ট অস্থিরতার পেছনে কালোবাজারি ও মজুতদারদের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তেল বাইরে বিক্রি করা হচ্ছে, কেউ কেউ মজুত করছে।

শুক্রবার (২৭ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, তেল নিয়ে এক ধরনের ‘প্যানিক’ কাজ করছে। কিছু কালোবাজারি বাইরে তেল বিক্রি করে এবং অনেকে অবৈধভাবে মজুত করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।” বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশবাসীকে সচেতন হওয়ার এবং কৃচ্ছ্রসাধন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকারকে সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের আরো সক্রিয় থাকতে হবে।

মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা নিয়ে অর্থমন্ত্রী বলেন, রাজনীতিবিদরা যখন ইতিহাসবিদ হয়ে যান, তখন সেই ইতিহাস প্রোপাগান্ডায় রূপ নেয় এবং তা হয় ক্ষণস্থায়ী। তাই মুক্তিযুদ্ধ এবং এর পরবর্তী ঘটনাবলির ইতিহাস রচিত হতে হবে প্রকৃত ইতিহাসবিদদের হাত ধরে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
সানা/আপ্র/২৭/৩/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই