গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করছে র‌্যাব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:২৭ এএম ২০২৬
সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করছে র‌্যাব
ছবি

শনিবার দুপুরে ঢাকার কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন -ছবি সংগৃহীত

সারাদেশে চাঁদাবাজদের আইনের আওতায় আনতে একটি “আনবায়াসড” বা পক্ষপাতহীন তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ছোট থেকে বড়-সব স্তরের চাঁদাবাজদের বিষয় বিবেচনায় নিয়েই এ তালিকা তৈরি করা হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকার কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

র‌্যাবের এই কর্মকর্তা আরো বলেন, ১৫টি ব্যাটালিয়নকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে। শিগগিরই এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।

চাঁদাবাজদের বিভিন্ন স্তর ও ধরন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সব পর্যায়ের অপরাধ নিয়েই র‌্যাব কাজ করছে।

রাজনৈতিক চাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক গণআন্দোলনের পর র‌্যাবের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই এবং সংস্থাটি মানবতাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হয়নি।

রাজধানীর শ্যামলীতে এক চিকিৎসকের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তিনি জানান, বিষয়টি বর্তমানে পুলিশের তদন্তাধীন। পাশাপাশি র‌্যাবের গোয়েন্দা ও অভিযানিক দলও ছায়া তদন্ত করছে। অভিযোগ নিশ্চিত হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া সংবাদ সম্মেলনে র‌্যাবের সাম্প্রতিক একাধিক অভিযান ও সাফল্যের কথাও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে কক্সবাজারে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার, খুলনায় শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ আটক, চট্টগ্রামে হামলার ঘটনায় দ্রুত আসামি গ্রেফতার, নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক এবং চট্টগ্রামে বিপুল ইয়াবাসহ একাধিক আসামি গ্রেফতারের ঘটনা।


সানা/ডিসি/আপ্র/১১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই