গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে: জিএম কাদের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৭ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:১৩ এএম ২০২৬
শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে: জিএম কাদের
ছবি

ফাইল ছবি

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে আলোচনাটি শুধুই সৌজন্য পর্যায়ে সীমাবদ্ধ ছিল বলে জানান তিনি।

রোববার (১৯ এপ্রিল) রাতে এক সংবাদমাধ্যমের টকশোতে তিনি নিজেই বিষয়টি জানান।

উপস্থাপকের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, শেখ হাসিনার সঙ্গে ৫ আগস্টের পর কথা হয়েছে। উনি তেমন কিছু বলেননি। শুধু কুশল বিনিময় করেছেন এবং ভালো আছেন জানিয়েছেন।

শেখ হাসিনা কবে ফিরবেন? রাজনীতিতে ফিরতে চান কি না কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো কিছু শেয়ার করেছেন কি না— এমন প্রশ্নে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, না। কেমন আছেন, ভালো আছেন এ ধরনের কথা হয়েছে।

জিএম কাদের বলেন, উনার (শেখ হাসিনা) সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।

এদিকে শেখ হাসিনার সঙ্গে কখন কথা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট সময় উল্লেখ করেননি জাতীয় পার্টির চেয়ারম্যান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি ওঠে। পরে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। একইসঙ্গে দলটির সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগকেও নিষিদ্ধ করা হয়। তবে, জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এসি/আপ্র/২০/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই