গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তেজগাঁওয়ের যুব মহিলা লীগ নেত্রী কারাগারে, শিশুসন্তান নিয়ে উদ্বেগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:৩৯ এএম ২০২৬
তেজগাঁওয়ের যুব মহিলা লীগ নেত্রী কারাগারে, শিশুসন্তান নিয়ে উদ্বেগ
ছবি

রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক ও সহিংসতা সংক্রান্ত মামলায় যুব মহিলা লীগের নেত্রী মোসা. শিল্পী বেগমকে শিশুসন্তানসহ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত -ছবি সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক ও সহিংসতা সংক্রান্ত মামলায় যুব মহিলা লীগের নেত্রী মোসা. শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় তার কোলে থাকা ১ মাস ১৬ দিন বয়সী শিশুসন্তানকে নিয়ে আদালতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখার আবেদনও মঞ্জুর করা হয়।

আদালতে হাজির হওয়ার সময় শিল্পী বেগম দাবি করেন, তাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে এবং তার নবজাতক শিশুকে নিয়ে কারাগারে থাকা ঝুঁকিপূর্ণ হতে পারে। তার আইনজীবী ও আত্মীয়রাও শিশুটির বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার অনুরোধ জানান।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এ মামলা হয়। অভিযোগে বলা হয়, পরবর্তীতে আসামিদের নির্দেশে একদল লোক দেশীয় অস্ত্র, পিস্তল ও বোমা নিয়ে বাদীর বাসায় হামলা চালায় এবং ভাঙচুর ও লুটপাট করে।

তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিক তদন্ত ও সাক্ষ্য-প্রমাণে শিল্পী বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল রাতে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, “একজন মা ও তার দেড় মাসের শিশুকে এভাবে আটক করা মানবাধিকার লঙ্ঘনের শামিল।”

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে রাখা প্রয়োজন। আদালত শিশুটির বিষয়ে জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন বলেও জানা গেছে।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও মানবাধিকার অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

 

সানা/ডিসি/আপ্র/২১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই