গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ক্ষমতায় বসে প্রতারণায় বিএনপি, অভিযোগ আখতার হোসেনের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:১৮ এএম ২০২৬
ক্ষমতায় বসে প্রতারণায় বিএনপি, অভিযোগ আখতার হোসেনের
ছবি

শনিবার রাজধানীতে জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন -ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং নির্বাচনের পরপরই তারা জনরায় উপেক্ষা করে ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীতে জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠনের পর বিএনপি গণভোটের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি অভিযোগ করেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা উপেক্ষা করে সরকার নানা সিদ্ধান্ত নিচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকারে আসার পর হাজার হাজার কোটি টাকা ছাপানো হয়েছে এবং ব্যাংক আইন পরিবর্তনের মাধ্যমে অর্থ পাচারকারীদের পুনর্বাসনের চেষ্টা চলছে।

এনসিপি সদস্য সচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আঁতাত করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজন হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

সভায় তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে জনআকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে অ্যাডভোকেট তারিকুল ইসলাম সভাপতি এবং ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

নেতারা বলেন, তরুণদের শক্তিকে কাজে না লাগালে দেশে রাজনৈতিক সংকট পুনরায় তৈরি হতে পারে, তাই জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা।
সানা/ডিসি/আপ্র/২৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই