গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাউজানে বিএনপি কর্মী হত্যা ঘিরে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:৪০ এএম ২০২৬
রাউজানে বিএনপি কর্মী হত্যা ঘিরে সড়ক অবরোধ
ছবি

শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত রাউজানের চারাবটতল এলাকায় অবরোধ চলে -ছবি সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী কাউসারুজ্জামানকে গুলি করে হত্যার ঘটনায় লাশ নিয়ে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করেছেন স্বজন ও এলাকাবাসী। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও প্রকাশ্যে এনে বিচার নিশ্চিত করার দাবিতে তারা বিক্ষোভ করেন।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত রাউজানের চারাবটতল এলাকায় এ অবরোধ চলে। এ সময় অ্যাম্বুলেন্স ও লাশবাহী খাটিয়া দিয়ে সড়ক অবরুদ্ধ করে রাখা হয় এবং শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার না করা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

নিহতের পরিবার জানায়, কাউসারুজ্জামান শুক্রবার রাতে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সাত-আটজন অস্ত্রধারীর হামলার শিকার হন। তার পিঠে গুলি লাগে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আবুল কালাম বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তার ছেলেকে একাধিকবার হামলার শিকার হতে হয়েছে, এবার তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দ্রুত বিচার দাবি করেন।

পুলিশ জানায়, এখনো এ ঘটনায় মামলা হয়নি। তবে দাফনের পর পরিবারের পক্ষ থেকে মামলা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে রাউজানে একাধিক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, যা এলাকায় আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি করেছে।
সানা/আপ্র/২৬/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই