গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ০৮:১৮ এএম ২০২৬
বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা
ছবি

ছবি সংগৃহীত

উত্তরাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্য ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করতে বগুড়া-তে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। এ বিমানবন্দরে সাড়ে ১০ হাজার ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ অবতরণ করতে পারে।

বৃহস্পতিবার বগুড়া বিমানবন্দর পরিদর্শনকালে এ তথ্য জানান এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বিমানবন্দরে আধুনিক কার্গো ফ্যাসিলিটিও স্থাপন করা হবে, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য, শিল্পপণ্য ও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন আফরোজা খানম এবং মীর শাহে আলম-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্ত্রী আফরোজা খানম বলেন, উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার ভাষায়, এই বৃহৎ উদ্যোগের যাত্রা শুরু হচ্ছে বগুড়া থেকেই।

সরকারি পরিকল্পনায় বিমানবন্দর সম্প্রসারণের পাশাপাশি পাইলট ট্রেনিং একাডেমি স্থাপনের উদ্যোগও রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ, পর্যটন, কৃষি ও বাণিজ্য খাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন হাসান মাহমুদ খান এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসি/আপ্র/০৭/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই