গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভোটার তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে ইসি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০১:৩৭ এএম ২০২৬
ভোটার তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে ইসি
ছবি

ফাইল ছবি

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেদন অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।  

বার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।

রুহুল আমিন মল্লিক জানান, নির্বাচন কমিশন কর্তৃক তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি অনুমোদিত হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে বেলা ১২টা ২০ মিনিটের দিকে জাইমা রহমান ও তার মা জুবাইদা রহমান নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনের প্রবেশ করেন। পরে জাইমা রহমান তার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে ১২টা ৪৫ মিনিটে ইটিআই ভবন ত্যাগ করেন।

এরপর দুপুর ১টার দিকে ইটিআই ভবনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর তার সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। তারেক রহমান এদিন তার আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেন।

পরবর্তী সময়ে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে ইটিআই ভবন ছেড়ে চলে যান। এসময় তিনি রাস্তায় অপেক্ষমান নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। এসময় ইসির বাইরে উপস্থিত নেতা-কর্মীরা তারেক রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জানা যায়, তারেক রহমান ও জাইমা রহমান ভোটার হয়েছেন ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে।

এসি/আপ্র/২৮/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই