গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৭ মে ২০২৬

মেনু

বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ১৬ জনকে স্ট্যান্ড রিলিজ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭ পিএম, ২২ মে ২০২৬ | আপডেট: ১০:৩৭ এএম ২০২৬
বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ১৬ জনকে স্ট্যান্ড রিলিজ
ছবি

ছবি সংগৃহীত

বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ (বদলি) করা হয়েছে। শুক্রবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সম্প্রতি বরিশাল এবং ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। এছাড়া অনেককে অফিসের নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হতে দেখা যায়।

এ ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ওই নির্দেশনার আলোকে বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে দু’জন, বন্দর ও পরিবহন বিভাগ এবং হিসাব বিভাগ থেকে একজন করে মোট ১৩ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বিআইডব্লিউটিসির তিন কর্মকর্তা-কর্মচারীকেও বদলি করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সানা/ডিসি/আপ্র/২২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জঙ্গল সলিমপুরে কঠোর অভিযান ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
২৬ মে ২০২৬

জঙ্গল সলিমপুরে কঠোর অভিযান ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী তৎপরতা ও সাম্প্রতিক হামলার ঘটনায় কঠোর অ...

ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে যানবাহনের চাপ, রেকর্ড টোল
২৬ মে ২০২৬

ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে যানবাহনের চাপ, রেকর্ড টোল

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দুই গুরুত্বপূর্ণ সেতু পদ্মা ও যমুনা সেতুতে যানবাহনের চাপ উল্লেখয...

ঈদের আগে আগুনে ভস্মীভূত কালশী বস্তিবাসীর স্বপ্ন
২৬ মে ২০২৬

ঈদের আগে আগুনে ভস্মীভূত কালশী বস্তিবাসীর স্বপ্ন

আর মাত্র একদিন পর ঈদুল আজহা। দেশের নানা প্রান্তে যখন কোরবানির প্রস্তুতি, নতুন পোশাক, বাজার-সদাই আর প...

বৃষ্টি-জলাবদ্ধতায় ঈদযাত্রা ও পশুর হাটে দুর্ভোগ
২৬ মে ২০২৬

বৃষ্টি-জলাবদ্ধতায় ঈদযাত্রা ও পশুর হাটে দুর্ভোগ

রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৬ মে) দুপুরের বৃষ্টি ও ঝড় জনজীবনে ব্যাপক ভোগান্তি সৃষ্টি করেছে। বিভিন্ন সড়ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই