গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোহাম্মদপুরের প্রতিটি হাউজিং সোসাইটির সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ২৩ মে ২০২৬ | আপডেট: ০২:২৪ এএম ২০২৬
মোহাম্মদপুরের প্রতিটি হাউজিং সোসাইটির সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
ছবি

শনিবার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং ও বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ -ছবি সংগৃহীত

মোহাম্মদপুরের প্রতিটি হাউজিং সোসাইটির সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২৩ মে) মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং ও বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘মোহাম্মদপুর এলাকার প্রত্যেকটি হাউজিং ও বাড়ি মালিক সমিতির সঙ্গে ধারাবাহিকভাবে বসে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসিন্দারা জায়গা ছাড়তে সহযোগিতা না করলে সরকার রাস্তা নির্মাণ করতে পারবে না। উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।’

পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যে বাসা থেকে রাস্তায় বা নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেলা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

 

এ সময় তিনি শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলার মাঠের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি এলাকার নিরাপত্তা ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক বাসার সামনে রাস্তার পাশে দুটি করে লাইট স্থাপনের আহ্বান জানান এবং সম্ভব হলে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন।

 


সানা/ডিসি/আপ্র/২৩/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই