গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঈদের আগের দিন সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১০ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ১৯:০০ এএম ২০২৬
ঈদের আগের দিন সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার (২৮ মে)। তবে উৎসবের ঠিক আগের দিন কেমন থাকবে দেশের আকাশ? ২৩ মে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি বলছে, ঈদের আগের দিন দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির আভাস রয়েছে।

আগামী বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা থেকে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। দমকা হাওয়ার পাশাপাশি এসব অঞ্চলেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আর বলা হয়েছে, এই সময়ে সারাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে শুরু করে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

ঈদের আগের দিন ঘরমুখো মানুষের যাত্রা কিংবা পশুর হাটে বেচাকেনার শেষ মুহূর্তে ঝড়-বৃষ্টির কারণে বিঘ্ন ঘটতে পারে। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বজ্রপাত ও ঝড়-বৃষ্টির সময় সবাইকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এসি/আপ্র/২৪/০৫/২০২৬

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই