গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৭ মে ২০২৬

মেনু

সাগরে গ্যাস অনুসন্ধানে নতুন দরপত্র আহ্বান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ২৩:২৮ এএম ২০২৬
সাগরে গ্যাস অনুসন্ধানে নতুন দরপত্র আহ্বান
ছবি

আন্তর্জাতিক তেল-গ্যাস উত্তোলনকারী কোম্পানির জন্য ১১টি অগভীর সমুদ্র ব্লক এবং ১৫টি গভীর সমুদ্র ব্লক উন্মুক্ত করে দরপত্র আহ্বান করা হয়েছে -ফাইল ছবি

সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে আকৃষ্ট করতে উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) সংশোধন করে নতুন করে দরপত্র আহ্বান করেছে সরকার। রোববার (২৪ মে) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেখানে জানানো হয়, “অফশোর বিডিং রাউন্ড ২০২৬”-এর আওতায় ১১টি অগভীর সমুদ্র ব্লক এবং ১৫টি গভীর সমুদ্র ব্লক উন্মুক্ত করা হয়েছে।

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে এবং দেশের বাইরে দূতাবাস ও হাইকমিশনের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

দরপত্রের শর্ত অনুযায়ী, আগ্রহী কোম্পানিগুলো আগামী ৩০ নভেম্বর দুপুর ১টা পর্যন্ত দরপত্র জমা দিতে পারবে এবং একই দিন দুপুর ২টায় তা খোলা হবে।

সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, নতুন “বাংলাদেশ অফশোর মডেল প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ২০২৬” অনুযায়ী বিদেশি কোম্পানির মুনাফা পুরোপুরি নিজ দেশে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে সিগনেচার বোনাস ও রয়্যালটি বাতিল করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী গ্যাসের মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হবে। পাশাপাশি উত্তোলিত গ্যাস দেশীয় বাজারে বিক্রি বা রপ্তানির সুযোগ থাকলেও পেট্রোবাংলার প্রথম ক্রয়ের অধিকার থাকবে।

এছাড়া অগভীর ও গভীর সমুদ্র উভয় ক্ষেত্রেই ১০০ শতাংশ পর্যন্ত খরচ পুনরুদ্ধারের সুযোগ রাখা হয়েছে, যদিও বার্ষিক সীমা নির্ধারণ করা হয়েছে ৭৫ শতাংশ পর্যন্ত।

দরপত্রে অংশ নিতে নির্দিষ্ট উৎপাদন অভিজ্ঞতার শর্তও রাখা হয়েছে, যেখানে গভীর সমুদ্র ব্লকের জন্য তুলনামূলকভাবে বেশি সক্ষমতার কোম্পানিকে যোগ্য ধরা হবে।সানা/কেএমএএ/আপ্র/২৪/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

জঙ্গল সলিমপুরে কঠোর অভিযান ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
২৬ মে ২০২৬

জঙ্গল সলিমপুরে কঠোর অভিযান ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী তৎপরতা ও সাম্প্রতিক হামলার ঘটনায় কঠোর অ...

ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে যানবাহনের চাপ, রেকর্ড টোল
২৬ মে ২০২৬

ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে যানবাহনের চাপ, রেকর্ড টোল

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দুই গুরুত্বপূর্ণ সেতু পদ্মা ও যমুনা সেতুতে যানবাহনের চাপ উল্লেখয...

ঈদের আগে আগুনে ভস্মীভূত কালশী বস্তিবাসীর স্বপ্ন
২৬ মে ২০২৬

ঈদের আগে আগুনে ভস্মীভূত কালশী বস্তিবাসীর স্বপ্ন

আর মাত্র একদিন পর ঈদুল আজহা। দেশের নানা প্রান্তে যখন কোরবানির প্রস্তুতি, নতুন পোশাক, বাজার-সদাই আর প...

বৃষ্টি-জলাবদ্ধতায় ঈদযাত্রা ও পশুর হাটে দুর্ভোগ
২৬ মে ২০২৬

বৃষ্টি-জলাবদ্ধতায় ঈদযাত্রা ও পশুর হাটে দুর্ভোগ

রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৬ মে) দুপুরের বৃষ্টি ও ঝড় জনজীবনে ব্যাপক ভোগান্তি সৃষ্টি করেছে। বিভিন্ন সড়ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই