গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বেনজীরকে দেশে ফেরাতে দ্রুত প্রক্রিয়া, কাগজপত্র দুবাইয়ে পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩০ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ০৯:২৫ এএম ২০২৬
বেনজীরকে দেশে ফেরাতে দ্রুত প্রক্রিয়া, কাগজপত্র দুবাইয়ে পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার দ্রুত প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে গ্রেফতার হওয়া বেনজীরের বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশের সরকার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় রাজধানীর মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকাটি অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। সরকার সেখানে অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে এবং অপরাধী চক্র নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে। দায়িত্বশীল ভূমিকা রাখায় পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতি হিসেবে তাদের পুরস্কৃত করা হচ্ছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার দলটিকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে না; তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে যেকোনো ধরনের কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসি/আপ্র/২০/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই