গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাজনৈতিক বঞ্চিত কর্মকর্তাদের আবেদন যাচাই কমিটি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ১৯:৫১ এএম ২০২৬
রাজনৈতিক বঞ্চিত কর্মকর্তাদের আবেদন যাচাই কমিটি
ছবি

ছবি সংগৃহীত

বিগত ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত রাজনৈতিক কারণে পদোন্নতি ও পদায়ন বঞ্চিত এবং বিভিন্নভাবে হয়রানির শিকার সাতজন সরকারি কর্মকর্তার আবেদন পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজনৈতিক কারণে পদোন্নতি ও পদায়ন বঞ্চিত এবং হয়রানির শিকার সাতজন অবসরপ্রাপ্ত ও অকাল অবসরপ্রাপ্ত কর্মকর্তার আবেদন যাচাই-বাছাই করে সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি কাজ করবে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি এবং আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি-সকলেই যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, তারা আবেদনগুলো যাচাই-বাছাই করে সুপারিশ দেবে। তবে আদালতের সুনির্দিষ্ট নির্দেশনার আওতাভুক্ত বিষয় এই কমিটির বাইরে থাকবে।

কমিটিকে আগামী এক মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করতে বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ–৪ শাখা কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। এছাড়া সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভার মতোই এই কমিটির সদস্যরাও একই হারে সম্মানী পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/২১/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই