গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাড়ে তিন মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৭ পিএম, ২৩ জুন ২০২৬ | আপডেট: ০৮:২৩ এএম ২০২৬
সাড়ে তিন মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চলতি বছরের মার্চ থেকে ১১ জুন পর্যন্ত আমদানি করা জ্বালানি তেলের এলসি পরিশোধের ভিত্তিতে এই লোকসানের হিসাব করা হয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে মে মাস থেকে তেলের দাম কিছুটা কমলেও দেশের বাজারে তা এখনো ব্রেক-ইভেনের নিচে নামেনি।

তিনি আরো বলেন, ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রিতে বিপিসিকে দৈনিক প্রায় ৭৮ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে।

এ অধিবেশনে জ্বালানিমন্ত্রী জানান, দেশে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ রয়েছে প্রায় ২ হাজার ৬৫৪ মিলিয়ন ঘনফুট। ফলে দৈনিক ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় ১ হাজার ১৪৬ মিলিয়ন ঘনফুট।

আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ প্রসঙ্গে তিনি বলেন, এলপিজি সহজলভ্য হওয়ায় বর্তমানে নতুন গ্যাস সংযোগ চালুর কোনো পরিকল্পনা নেই।

বিদ্যুৎ খাত নিয়ে তিনি জানান, দেশে বর্তমানে গ্রিডভিত্তিক ১৩৭টি বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে, যার মোট উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার ৫৯৩ মেগাওয়াট।

মন্ত্রী আরো বলেন, দীর্ঘমেয়াদে টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সার্বিক বিদ্যুৎ সরবরাহ উন্নত ও নিরবচ্ছিন্ন রাখতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও সংসদকে জানান মন্ত্রী। 
সানা/আপ্র/২৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই