গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘বায়ু দূষণে দেশে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৩ পিএম, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৩১ এএম ২০২৬
‘বায়ু দূষণে দেশে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু’
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশে বায়ুদূষণ এখন বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, সূক্ষ্ম ধূলিকণা বা পিএম-২.৫ দূষণের কারণে দেশের ছয়টি প্রধান শহরে বছরে প্রায় ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকালমৃত্যু হচ্ছে। অর্থাৎ বায়ু দূষণে প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছেন প্রায় ২৪২ জন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন গবেষক দলের প্রধান ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ড. মো. সাখাওয়াত হোসেন।

গবেষণায় আরো বলা হয়, বায়ুদূষণের কারণে প্রতিবছর দেশের অর্থনীতিতে প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে, যা দেশের মোট জিডিপির প্রায় ৫ শতাংশের সমান। বায়ু দূষণ নিয়ে মোট মৃত্যুর মধ্যে বছরে হৃদরোগে মারা গেছেন ৩৭ হাজার ৫১৯ জন, শ্বাসতন্ত্রের রোগে ৮৩৪৪ জন, ফুসফুস ক্যান্সারে ৮১১ জন। শহর গুলোর মধ্যে সবচেয়ে বেশি অকাণ্ডিত হয়েছে ঢাকায়। যেখানে প্রায় ৬৮ হাজার ৭০৩ জন মানুষের মৃত্যু হয়। পাশাপাশি সবচেয়ে কম বরিশালে সেখানে মৃত্যুর সংখ্যা ১৩৯৫ জন।

এসি/আপ্র/১৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই