গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৮ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:৪৯ এএম ২০২৬
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার
ছবি

ফাইল ছবি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর অংশগ্রহণে বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু হচ্ছে রোববার। এবারের মহড়ায় দুই দেশের সামরিক বাহিনীর ১৬০ জনের বেশি সদস্য অংশ নেবেন। শনিবার (১৮ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭ সালে শুরু হওয়া এই বার্ষিক যৌথ মহড়া কোভিড-১৯ মহামারির সময় বন্ধ ছিল। তবে গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে এ মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে।

‘টাইগার লাইটনিং ২৬’ মহড়ায় বন্য ও দুর্গম পরিবেশে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

মার্কিন দূতাবাস জানায়, এ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যরা একে অপরের সক্ষমতা, কৌশল ও কার্যপদ্ধতি সম্পর্কে আরো ভালোভাবে জানার সুযোগ পাবেন। পাশাপাশি দুই দেশের বাহিনীর মধ্যে সহযোগিতা, সমন্বয় এবং বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কাজ করার সক্ষমতা আরো বৃদ্ধি পাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টাইগার লাইটনিং ২৬’ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের থিয়েটার আর্মি ক্যাম্পেইন পরিকল্পনা এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত সম্পর্ক আরো দৃঢ় করা, পরিচালন সক্ষমতা ও প্রস্তুতি বাড়ানো এবং বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা উন্নত করাই মূল লক্ষ্য।

মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ের অনুশীলনের সমন্বয়ে পরিচালিত হবে। এর শেষ পর্যায়ে একটি পূর্ণাঙ্গ মাঠ প্রশিক্ষণ অনুশীলন অনুষ্ঠিত হবে।

সানা/কেএমএএ/আপ্র/১৮/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট হবে সাত ধাপে
১৪ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট হবে সাত ধাপে

সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রা...

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই