গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সরাসরি স্বত্ব কিনে কম খরচে বিশ্বকাপ দেখানো হয়েছে: তথ্যমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:৪৬ এএম ২০২৬
সরাসরি স্বত্ব কিনে কম খরচে বিশ্বকাপ দেখানো হয়েছে: তথ্যমন্ত্রী
ছবি

রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন -ছবি পিআইডি

ফিফার কাছ থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কিনে এবার নামমাত্র খরচে দেশে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৯ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় তিনি অভিযোগ করেন, ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার ক্ষেত্রে দেশে বিপুল অর্থ দুর্নীতি ও লুটপাট হয়েছিল।

তথ্যমন্ত্রী বলেন, এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব ফিফার কাছ থেকে সরাসরি ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে কেনা হয়েছে। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে উপস্বত্ব বিক্রির মাধ্যমে এর বড় অংশের অর্থ উঠে এসেছে। এতে হয়তো চার থেকে পাঁচ কোটি টাকা ঘাটতি থাকতে পারে।

তিনি বলেন, সরাসরি স্বত্ব কেনার কারণে এবার আগের তুলনায় কম খরচে বিশ্বকাপ ফুটবল দেশের দর্শকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের স্বত্ব ফিফার কাছ থেকে বাংলাদেশ টেলিভিশনের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হয়েছে। এতে মোট ব্যয় হয়েছে ৭২ কোটি ৭০ লাখ টাকা। আগের বিশ্বকাপের তুলনায় এবার ব্যয় কমেছে প্রায় ২৫ কোটি টাকা।

২০২২ সালের কাতার বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনতে বিটিভি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। সে সময় স্বত্ব কেনা হয়েছিল ৯৮ কোটি টাকায়। বিটিভির কাছে ওই স্বত্ব বিক্রি করেছিল তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি।

তথ্যমন্ত্রী বলেন, এবার মধ্যস্বত্বভোগী এড়িয়ে সরাসরি ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কেনায় সরকারের অর্থ সাশ্রয় হয়েছে এবং দর্শকরাও কম খরচে বিশ্বকাপ উপভোগের সুযোগ পেয়েছেন।
সানা/আপ্র/১৯/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই