গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা বরখাস্ত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২১ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ২২:১০ এএম ২০২৬
গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা বরখাস্ত
ছবি

ছবি ভিডিও থেকে নেওয়া

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষের টাকা গুনে গ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রশাসন এ ব্যবস্থা নেয়।

বোয়ালমারীর সহকারী কমিশনার (ভূমি) মো. সিব্বির আহমেদ জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে রোববার রাতে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩ (খ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ এবং একই বিধিমালার ১২ (১) ধারা অনুসারে ইমরান শেখকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, সাতৈর ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে পাশের ঘোষপুর ইউনিয়নের ভূমিসংক্রান্ত কাজও পরিচালিত হয়। ওই কার্যালয়ে দায়িত্ব পালনকালে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে ইমরান শেখের বিরুদ্ধে।

রোববার (২৬ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মিনিট দুই সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কার্যালয়ে বসে তিনি গুনে গুনে টাকা গ্রহণ করছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে ইমরান শেখকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কেও মন্তব্য করতে শোনা যায়। সেখানে তিনি বলেন, “উনিও চল্লিশতম বিসিএস, আমিও চল্লিশতম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন; আর আমি নন-ক্যাডার হয়েছি।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। অভিযোগের বিষয়ে পরবর্তী বিভাগীয় কার্যক্রম বিধি অনুযায়ী পরিচালিত হবে।
সানা/আপ্র/২৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই