গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে জবাবদিহিমূলক রাষ্ট্রের অঙ্গীকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৮ এএম ২০২৬
৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে জবাবদিহিমূলক রাষ্ট্রের অঙ্গীকার
ছবি

১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটি দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমা পেরিয়ে বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটি দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমা পেরিয়ে বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী, দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়। বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বাণীতে তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে বিএনপি প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর ভাষায়, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠার সঙ্গে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিষয়গুলোকে দলটির রাজনৈতিক আদর্শের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বও পালন করেছে। ১৯৯১ সালের নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করে এবং পরবর্তী সময়ে ২০০১ সালের নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার পরিচালনা করে।

দলের বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপি এখন সরকারে। চলতি বছরের জাতীয় নির্বাচনে জয়লাভের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি বড় জয় নিয়ে সরকার গঠন করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সারাদেশেও জেলা ও মহানগরসহ বিভিন্ন ইউনিট নিজেদের সুবিধাজনক সময়ে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে তারেক রহমান বলেন, বিএনপি জনগণকেই দলের রাজনৈতিক ক্ষমতার উৎস মনে করে। তাঁর ভাষায়, জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা দেশসেবায় ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন বিএনপি শুধু একটি রাজনৈতিক দল হিসেবে নয়, রাষ্ট্র পরিচালনাকারী দল হিসেবেও নতুন দায়িত্বের মুখোমুখি। ফলে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণ, জবাবদিহি, সুশাসন ও জনকল্যাণের অঙ্গীকারও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সানা/আপ্র/১/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই