গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিএনপির মন্ত্রীদের হিসাব করে কথা বলার পরামর্শ মান্নার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৫:০৭ এএম ২০২৬
বিএনপির মন্ত্রীদের হিসাব করে কথা বলার পরামর্শ মান্নার
ছবি

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি জোটের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না -ছবি সংগৃহীত

রাজনীতিতে ‘চাপাবাজি করার দিন নেই’ মন্তব্য করে সরকারের মন্ত্রী ও বিএনপি নেতাদের হিসাব করে সত্য কথা বলার পরামর্শ দিয়েছেন বিএনপি জোটের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘এখন সত্য কথা বলতে হবে, পোলাইটলি বলতে হবে। দম্ভ দেখানোর সময় এখন নয়, হ্যাডম দেখানো যাবে না।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে বিএনপির সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

জামালপুর সমিতি, ঢাকার আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘সালাম তালুকদার: নেতা ও মানুষ’ শিরোনামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মান্না বলেন, ‘ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার ছিলেন শান্ত, শিষ্ট, কুল এবং চিন্তাভাবনা করে পা ফেলতেন, কাজ করতেন। এখন আমাদের দেশে এমন নেতা দরকার।’

সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘যেরকম করে বিদ্যুতের দর দিয়ে হুটহাট বলে দিলো—ছয় মাস লাগবে, দুই বছর লাগবে। আরেকজন বললেন দুই সপ্তাহ লাগবে। এগুলো এভাবে না বলে খুবই ক্যালকুলেটিভভাবে বলা দরকার এখন।’

তিনি বলেন, ‘এখন মানুষ জাজ করে, কমিটমেন্ট থাকতে হবে। শুধুমাত্র বাতাসে কথা বললে হবে না, গলাবাজি করলেও হবে না।’

অনুষ্ঠানে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, ‘ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার কেবল জামালপুর বা বিএনপির নেতা ছিলেন না, তিনি ছিলেন এ দেশের বহুদলীয় গণতন্ত্রের অভিভাবক।’

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার কাছে তিনি বটবৃক্ষের মতো ছিলেন, যার ছায়াতলে থেকে দেশপ্রেম ও রাজনীতির আসল পাঠ গ্রহণ করেছি। ক্ষমতার শীর্ষ পর্যায়ে থেকেও কীভাবে মাটির কাছাকাছি থাকা যায় এবং মানুষের মন জয় করা যায়, তা সালাম তালুকদার দেখিয়ে গেছেন।’

১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন আবদুস সালাম তালুকদার। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মন্ত্রিসভাতেও তিনি দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালের ২০ আগস্ট হৃদ্যন্ত্রের বাইপাস অস্ত্রোপচারের জন্য সিঙ্গাপুর যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জামালপুর সমিতির মহাসচিব অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

সমিতির সহসভাপতি আফজাল খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সমিতির সহসভাপতি নজরুল ইসলাম, মুজিবুর রহমান, আবু বকর সিদ্দিক, হাসিনুর রহমান চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হাসানুজ্জাম শিবলী, মেজর (অব.) আব্দুর রব ও ছাত্রদল নেতা আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির যুগ্মমহাসচিব হুমায়ুন কবীর আকন্দ।
সানা/আপ্র/৪/৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই