গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিরোধী দল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৭:১৫ এএম ২০২৬
গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিরোধী দল
ছবি

শুক্রবার নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের সাতারকুল স্কুল অ্যান্ড কলেজে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম -ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার সময় থেকেই দেশে গ্যাস-বিদ্যুৎ সংকট চলে আসছে। ওই সময় থেকেই দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে। এখনো এসব সমস্যা বিদ্যমান। গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের সাতারকুল স্কুল অ্যান্ড কলেজে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি এলাকার বিভিন্ন মহল্লা পরিদর্শন করেন।

নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে সরকার যথাযথ উদ্যোগ নিলে বিদ্যমান সংকট মোকাবিলা করা সহজ হতো। তিনি বলেন, গত নির্বাচনে সাতারকুলে চাঁদাবাজদের জনগণ প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও জনগণ তাদের নির্বাচিত করবে না।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরকারি দলের মতো বিরোধী দল বরাদ্দ পায় না। এ কারণে ইচ্ছে থাকলেও এলাকার উন্নয়নে পরিকল্পনা করা সম্ভব হয় না। তার মতে, উন্নয়ন বরাদ্দ সরকার ও বিরোধী দলের মধ্যে সমান হওয়া উচিত।

সানা/কেএমএএ/আপ্র/১১/৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই