গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পদত্যাগের ২০ দিন পরই সরকারি বাসা ছেড়েছি: আসিফ মাহমুদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২১ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০০:৩৫ এএম ২০২৬
পদত্যাগের ২০ দিন পরই সরকারি বাসা ছেড়েছি: আসিফ মাহমুদ
ছবি

ছবি সংগৃহীত

পদত্যাগের পরও মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী দুই মাস সরকারি বাসায় থাকার সুযোগ থাকলেও তিনি গত বছরই পদত্যাগের মাত্র ২০ দিন পর বাসা ছেড়ে দিয়েছেন বলে জানান।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিনগত রাত ১টা ৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‌‘সরকারি নিয়ম অনুযায়ী ২ মাস থাকা গেলেও পদত্যাগের ২০ দিন পরে গতবছরই বাসা ছেড়েছি। অথচ এটা নিয়েও মিডিয়া ট্রায়ালের শিকার হলাম।’

এনসিপির মুখপাত্র আরো লেখেন, ‘আমার পলিটিক্যাল আর্গুমেন্টের পাল্টা আর্গুমেন্ট দেন সৎসাহস থাকলে। আপনাদের দখলে মিডিয়া আছে বলেই রাজনৈতিক জবাবের বদলে ব্যক্তিগত আক্রমণ করাটা অত্যন্ত লজ্জাজনক এবং হীনমন্যতার পরিচয়।’

ওই পোস্টে বাসা ছেড়ে দেওয়া ও বাসায় থাকা আসবাবের একটা তালিকাও যুক্ত করেন সাবেক এ উপদেষ্টা।

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়, ‘পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ-মাহফুজ’। এতে উল্লেখ করা হয়, ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যোগ দেওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হেয়ার রোডে বাসা ‘নিলয়-৬’ এ গিয়ে জানা যায়, তিনি এখনো বাসা ব্যবহার করছেন। তার বাসায় দায়িত্বরত এক কর্মচারী বলেন, ‘স্যার তো আছেন, বাসা ছাড়েননি।’

এসি/আপ্র/৩১/০১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই