গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিএনপি সরকার গঠন করলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: ফখরুল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১২ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২২:২৬ এএম ২০২৬
বিএনপি সরকার গঠন করলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: ফখরুল
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে দেশের এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে অঙ্গীকার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা নিমবাড়ী এলাকায় নির্বাচনী পথসভায় এ অঙ্গীকার করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমি জোর গলায় বলতে চাই— আপনাদের ভোটের আমানতের যে দায়িত্ব আমি নেব, তা কখনো খেয়ানত করবো না। রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যখন মন্ত্রী ছিলাম, তখন কারো কাছ থেকে এক কাপ চা-ও গ্রহণ করিনি। সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতাকেই প্রাধান্য দিয়েছি। 

এরপর বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ এবং মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে, যার মাধ্যমে তারা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবেন। এছাড়াও ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার। 

‘বিএনপি সরকারে গেলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট দেবে’
বিগত শাসনামলের সমালোচনা করে মির্জা ফখরুল এরপর বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। ভোটাররাই দেশের প্রকৃত মালিক, তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট দিতে হবে। 

পথসভায় বিএনপি মহাসচিব আরো বলেন, বিএনপি মানুষের কল্যাণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করে। হিন্দু-মুসলমান এ দেশে যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। আমরা এই সাম্প্রদায়িক ভেদাভেদ চিরতরে বন্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, আমরা একটি শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে হিন্দু-মুসলমানের কোনো ভেদাভেদ থাকবে না। যারা ভেদাভেদ করতে চায় এরা দেশের ক্ষতি করতে চায়। একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি একসাথে এগিয়ে যাই তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না। আর, হিন্দু-মুসলমানকে ভাগ করে দিলে আমরা আগাতে পারবো না।

এসি/আপ্র/৩১/০১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই