গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ইশতেহার ঘোষণার পর জামায়াত আমির

মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৫৯ এএম ২০২৬
মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার
ছবি

ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫ এবং বাকি ৩ ঘণ্টা সরকার ভর্তুকি দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি।

শুরুতে জামায়াত আমির একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের আন্দোলনে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এরপর রাষ্ট্র গঠনে দলের রূপরেখা তুলে ধরেন তিনি।

২৬টি বিষয়ে সরকার পরিচালনায় অগ্রধিকার দিতে চায় জামায়াত। আট ভাগে তুলে ধরা হয়েছে ৪১টি ভিশন। ডা. শফিকুর রহমান বলেন, ইশতেহার জামায়াতের কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, এটা দেশ গঠনের জীবন্ত দলিল।

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মৌলিক অধিকারের বিষয়েগুলো তুলে ধরা হয়েছে ইশতেহারে। দলীয় প্রধান জানান, জামায়াত ক্ষমতায় গেলে কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা ৫ করা হবে, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ পিছিয়ে পড়ে থাকুক, এটা আমাদের যুবসমাজ আর চায় না। আমাদের দায় রয়েছে তাদের কাছে। ১৪০০ মরদেহ আজকে এই জাতির ঘাড়ে। আর থালা থালা রক্ত। তারা জীবনের মূল্যবান এই সম্পদ উপহার দিয়ে আমাদের একটি নতুন পথ রচনার সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা অবশ্যই অবহেলা করবো না। অবশ্যই তাদের এই আমানতের কোনও খেয়ানত করবো না। আমানতের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাবো

তিনি আরো বলেন, ‘আজ যে ইশতেহার প্রকাশ করা হয়েছে, তার কোনও অংশকে দেশ এবং মানুষের কল্যাণে যদি আপনি মনে করেন— আরো ভালো করার সুযোগ রয়েছে, তাহলে আমাদের সহযোগিতা করবেন। দেশ যদি ভালো না থাকে, আমরা কোনও অবস্থায় ভালো থাকবো পারবো না। আমরা বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে মানবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চাই।

সবাইকে সম্মান দিতে চান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরাও সবার কাছ থেকে একটুখানি ভালোবাসা এবং সম্মান চাই। সবাই হাতে হাত ধরে পরস্পরকে সম্মান করলে, মর্যাদা বিশ্বের দরবারে অনেক বেড়ে যাবে। আমাদের শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের পারস্পরিক হানাহানি অথবা দূরত্ব দূর হয়ে যাবে।
সানা/আপ্র/৫/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’
২৮ অক্টোবর ২০২৬

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে গোলাম পরওয়ার

সিপিবি কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ
২৭ অক্টোবর ২০২৬

সিপিবি কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

বিভিন্ন দলের নেতাদের নিন্দা, রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান

ক্রসফায়ার মন্তব্যে আইজিপির অপসারণ দাবি এনসিপির
২৭ অক্টোবর ২০২৬

ক্রসফায়ার মন্তব্যে আইজিপির অপসারণ দাবি এনসিপির

সরকারের অনুমতি পেলে পুলিশ ‘ক্রসফায়ার’ করতে পিছপা হবে না - পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরে...

পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা, নিন্দা নাহিদের
২৭ অক্টোবর ২০২৬

পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা, নিন্দা নাহিদের

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে