গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

সিলেট ও হবিগঞ্জের জনসভায় জামায়াত আমির

বিভাজনহীন, চাঁদাবাজি-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:৩৮ এএম ২০২৬
বিভাজনহীন, চাঁদাবাজি-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি
ছবি

শনিবার দুপুরে হবিগঞ্জ শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান -ছবি সংগৃহীত

বাংলাদেশকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ইসলাম ধর্মের নামে বাড়াবাড়ি সমর্থন করে না এবং কোনো ধার্মিক মানুষ অন্য ধর্মের মানুষের ক্ষতি করতে পারে না। বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান-চার ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান। একই দিনে বিকেলে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠেও এক নির্বাচনি জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির।

হবিগঞ্জের সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, দেশে দীর্ঘদিন ধরে একটি বংশানুক্রমিক রাজনীতির ধারা চলে আসছে। আমরা সেই রাজনীতির পরিবর্তন চাই। একজন সাধারণ শ্রমিকের সন্তান যদি মেধাবী হয়, তার মেধার বিকাশ ঘটিয়ে সে-ই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে-এমন রাজনৈতিক সংস্কৃতি আমরা চালু করতে চাই। তিনি অভিযোগ করেন, নির্বাচন এলেই অনেক রাজনীতিক ভোটের জন্য জনগণের কাছে যান, উন্নয়নের প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন, কিন্তু ভোট শেষ হলে তাঁদের আর খুঁজে পাওয়া যায় না।

বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পার করলেও কাঙিক্ষত উন্নয়ন হয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, ভিয়েতনাম বাংলাদেশের অনেক পরে স্বাধীন হলেও আজ উন্নয়নের রোল মডেল। অথচ বাংলাদেশে এখনো সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির কারণে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। যে দেশের মানুষের পরিশ্রমে অন্য দেশের অর্থনীতি সচল হয়, সে দেশের মানুষের ভাগ্য বদলায় না-এর মূল কারণ অসৎ নেতৃত্ব, বলেন তিনি।

জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, চাঁদাবাজের হাত বন্ধ করে দেওয়া হবে। ব্যবসায়ীরা শান্তিতে ঘুমাতে পারবেন, ফুটপাতের হকারদের চোখের পানি ফেলতে হবে না।

সিলেটের জনসভায় ডা. শফিকুর রহমান আরো কঠোর ভাষায় বলেন, জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না। স্বেচ্ছায় টাকা ফেরত দিলে ভালো, না হলে রাষ্ট্র শক্ত হাতে তা উদ্ধার করবে। উদ্ধার করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং বঞ্চিত এলাকাগুলোর উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

সিলেটের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ করা হবে, বন্ধ থাকা আন্তর্জাতিক রুট পুনরায় চালু করা হবে এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রাষ্ট্রীয় বিমান সংস্থার ফ্লাইট চালু করা হবে। প্রবাসীদের ভোটাধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

জনসভাগুলোতে আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যুবায়ের, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির ও হবিগঞ্জ-২ আসনের প্রার্থী আবদুল বাসিত, খেলাফত মজলিসের মহাসচিব ও হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী আহমদ আবদুল কাদির, ১১ দলীয় জোটের হবিগঞ্জ-১ আসনের প্রার্থী সিরাজুল ইসলামসহ অন্য নেতারা।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা জনগণের মালিক হতে আসিনি। জনগণের জান-মাল ও ইজ্জতের পাহারাদার হয়ে কাজ করতে চাই। একবার আমাদের সুযোগ দিলে, ইনশাআল্লাহ পাঁচ বছরেই দেশের চেহারা বদলে যাবে।

সানা/আপ্র/৭/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আবারো ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান
০২ জুলাই ২০২৬

আবারো ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

আবারো ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পে এখনো কোনো ক্ষ...

জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা বিরোধী দলীয় নেতার
০১ জুলাই ২০২৬

জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা বিরোধী দলীয় নেতার

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর...

দলমত নির্বিশেষে উন্নয়নে একসঙ্গে কাজের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
০১ জুলাই ২০২৬

দলমত নির্বিশেষে উন্নয়নে একসঙ্গে কাজের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, ঢাকা-১৫ আসনের উন্নয়ন কার্যক...

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের
২৯ জুন ২০২৬

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় গণমিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই