গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গণহত্যা গুম খুনের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: সালাহউদ্দিন আহমদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:২২ এএম ২০২৬
গণহত্যা গুম খুনের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: সালাহউদ্দিন আহমদ
ছবি

ছবি সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে শহিদ ও ক্ষতিগ্রস্তদের বিচার বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর পেকুয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণহত্যা, গুম-খুন ও নির্যাতনের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। এসব অপরাধের বিচার অবশ্যই হবে এবং তা আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করা হবে।

চাঁদপুর-১ আসনে বিএনপি প্রার্থী এহছানুল হক মিলন বেসরকারিভাবে নির্বাচিত
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে সামাজিক পুনর্মিলনের যে দৃষ্টান্ত রয়েছে, সেসব অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশেও অনুরূপ উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হবে। দেশকে বিভক্ত না রেখে শান্তি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করেই এগিয়ে নেওয়া হবে।

বিজয়ের প্রতিক্রিয়ায় বিএনপির এ নেতা বলেন, দল কোনো বিজয় উল্লাসে যাবে না। সামনে বড় দায়িত্ব রয়েছে। কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না করে জনগণের প্রত্যাশা পূরণই এখন প্রধান কর্তব্য।

এসি/আপ্র/১৩/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই