গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

হতাশ হবেন না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:১১ এএম ২০২৬
হতাশ হবেন না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি

ফাইল ছবি

নিজের সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোরআনের আয়াত সম্বলিত এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে নাসীরুদ্দিন লিখেন, হতাশ বা দুঃখ করবেন না। নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।

পাটওয়ারীর পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে হাজারও মন্তব্য করেন অনেকে।

শহিদুল ইসলাম নামে একজন লিখেছেন, সাবাস বস। হেরে গিয়ে আমরা জিতে গেছি। দিন দিন আপনার ওপর ভালোবাসা বেড়ে যাচ্ছে।

আকিমুল ইসলাম আতিক লিখেন, যদি তুমি হেরে যাও। তবে তুমি শেষ। যদি তুমি রুখে দাঁড়াও তুমিই বাংলাদেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে এনসিপি মনোনীত ১১ দলীয় জোটের হয়ে ভোটযুদ্ধে লড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস থাকায় নানা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। তবে নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন বিএনপির এই হেভিওয়েট নেতা।

ওআ/১৪/২/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’
২৮ অক্টোবর ২০২৬

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে গোলাম পরওয়ার

সিপিবি কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ
২৭ অক্টোবর ২০২৬

সিপিবি কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

বিভিন্ন দলের নেতাদের নিন্দা, রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান

ক্রসফায়ার মন্তব্যে আইজিপির অপসারণ দাবি এনসিপির
২৭ অক্টোবর ২০২৬

ক্রসফায়ার মন্তব্যে আইজিপির অপসারণ দাবি এনসিপির

সরকারের অনুমতি পেলে পুলিশ ‘ক্রসফায়ার’ করতে পিছপা হবে না - পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরে...

পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা, নিন্দা নাহিদের
২৭ অক্টোবর ২০২৬

পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা, নিন্দা নাহিদের

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে