গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় গেলেন তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:২৮ এএম ২০২৬
শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় গেলেন তারেক রহমান
ছবি

রোববার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান -ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে সরকার গঠনের আগ মুহূর্তে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়  গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রথমে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান বিএনপি চেয়ারম্যান। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সদস্য নজরুল ইসলাম খান।
এছাড়াও ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান জামায়াত আমীরের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন।

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তিনি বেইলি রোডের বাসভবনে গেলে তাকে স্বাগত জানান নাহিদ। 
এতে আরো উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অপরদিকে এনসিপি নেতাদের মধ্যে দলের সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ করার বিষয়টি জানানো হয়। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জামায়াত আমির শফিকুর রহমান জানান, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতকালে অত্যন্ত কঠোর ভাষায় তার দলের নেতাকর্মীদের সহিংসতা ও বিশৃঙ্খল আচরণ দমনে আরো অনেক বেশি কঠোর হওয়ার কথা বলবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকালে মন্ত্রিসভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে।  
সানা/আপ্র/১৫/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আবারো ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান
০২ জুলাই ২০২৬

আবারো ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

আবারো ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পে এখনো কোনো ক্ষ...

জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা বিরোধী দলীয় নেতার
০১ জুলাই ২০২৬

জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা বিরোধী দলীয় নেতার

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর...

দলমত নির্বিশেষে উন্নয়নে একসঙ্গে কাজের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
০১ জুলাই ২০২৬

দলমত নির্বিশেষে উন্নয়নে একসঙ্গে কাজের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, ঢাকা-১৫ আসনের উন্নয়ন কার্যক...

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের
২৯ জুন ২০২৬

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় গণমিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই