গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি, অন্যথায় ফের রাস্তায় নামার হুঁশিয়ারি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১ পিএম, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৫০ এএম ২০২৬
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি, অন্যথায় ফের রাস্তায় নামার হুঁশিয়ারি
ছবি

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো -ছবি সংগৃহীত

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাইয়ে গুলিবিদ্ধ হওয়ার স্থানগুলোতে ‘ট্রিট মেমরি স্ট্যাম্প’ সংরক্ষণ, শহীদ ও আহতদের সঠিক তালিকা প্রণয়ন এবং তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেল।
শনিবার (৭ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জুলাইয়ে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা সামসি আরা জামান বলেন, সন্তান হারিয়ে আমরা সবসময় চেয়েছি যেন জুলাই সনদ বাস্তবায়ন হয়। ইন্টেরিম সরকারের আমলে অনেক টালবাহানার পর সবাই ঐকমত্যে আসে। কিন্তু নির্বাচিত সরকার আসার পর আবার নানা কথা শুনতে পাচ্ছি।

তিনি আরো বলেন, আমরা চাই জুলাই সনদ যেন অতি দ্রুত বাস্তবায়ন হয়। আমাদের ছেলেরা যে স্বপ্নে রক্ত দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সেই স্বপ্ন পূরণ হবে না। তারা এমনি এমনি রক্ত দেয়নি, দেশকে সুন্দর করার জন্যই তারা জীবন দিয়েছে।

নতুন সরকারের উদ্দেশে তিনি বলেন, নতুন সরকার এসেছে, আমরা তাদের সাধুবাদ জানাই। তবে আমরা চাই তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুক। তা না হলে শহীদ ও আহত পরিবারের সদস্যরা আবার রাস্তায় নামতে বাধ্য হবে।
এ সময় ‘তারুণ্যের জুলাই’–এর ভাইস প্রেসিডেন্ট সাগর উদ্দিন বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে। তারা মনে করছে জুলাই যোদ্ধাদের পাশ কাটিয়ে সরকার গঠন করেছে এবং তাদের ইচ্ছামতো সব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

তিনি বলেন, তারা যদি এমনটা ভেবে থাকে তবে ভুল করছে। কারণ প্রতিটি জুলাইযোদ্ধা এবং যারা গণভোটের পক্ষে রায় দিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তারা এসব মেনে নেবে না। জুলাই সনদ বিকৃত করার উদ্দেশ্যে হাইকোর্টে একটি রিট করা হয়েছে, আমরা এর তীব্র ধিক্কার জানাই।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের প্রধান সমন্বয়কারী মো. অসিন বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু নির্বাচনে জয়লাভের পর তারা জনগণের সেই রায়কে উপেক্ষা করছে।

তিনি সতর্ক করে বলেন, যারা জনগণের রায়কে উপেক্ষা করে, তাদের পরিণতি জনগণ ৫ আগস্ট দেখিয়েছে।
সানা/আপ্র/৭/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই