গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই: তাহের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৬ পিএম, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ০৮:০১ এএম ২০২৬
রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই: তাহের
ছবি

ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর, সংসদে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই।
বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের এমপিদের নিয়ে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামীকাল যে সংসদ বসবে, সেখানে আমাদের ভূমিকা কী হওয়া উচিত, বৈঠকে সেই বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, সংসদের ক্রাইটেরিয়া, ক্যারেক্টার বিষয়ে আমরা কিছু দিকনির্দেশনা দিয়েছি। 
ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যখন প্রস্তাব আসবে তখন আমরা জানাবো। কালকে খোলাসা হবে।

তিনি বলেন, আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই। স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে আমরা পরিষ্কার নই। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো কাল দেখবেন।

জুলাই সনদ বাস্তবায়নের আগে ডেপুটি স্পিকার চাইনি: গোলাম পরওয়ার: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সিদ্ধান্তের আগে জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নিয়োগ চায় না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা চলাকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরওয়ার বলেন, সংসদীয় দলের বৈঠক চলছে। অধিবেশন শুরু হলে বিভিন্ন পর্বে আমাদের ১১ দলীয় সংসদ সদস্যরা কীভাবে কী ভূমিকা পালন করবেন- অনেক ইস্যু আছে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ডেপুটি স্পিকার চূড়ান্ত করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা জুলাই চার্টারের সঙ্গে জড়িত। অধিবেশন শুরু হলে আমাদের সংসদ সদস্যরা কথা বলবেন। আমাদের বিরোধীদলীয় নেতা আছেন। তিনি আরো বলেন, এ প্রসঙ্গ এখনই প্রাসঙ্গিক নয়। অধিবেশন শুরু হবে, জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। তারপর বিরোধীদলীয় নেতারা সিদ্ধান্ত নেবেন।

বিরোধী দল বিষয়টি নাকচ করেছে কি না জানতে চাইলে পরওয়ার বলেন, নাকচ করেছি বলতে হবে- এই মুহূর্তে এভাবে আমরা ডেপুটি স্পিকার নিতে চাইনি। এটা সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে।

সানা/আপ্র/১১/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আবারো ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান
০২ জুলাই ২০২৬

আবারো ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

আবারো ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পে এখনো কোনো ক্ষ...

জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা বিরোধী দলীয় নেতার
০১ জুলাই ২০২৬

জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা বিরোধী দলীয় নেতার

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর...

দলমত নির্বিশেষে উন্নয়নে একসঙ্গে কাজের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
০১ জুলাই ২০২৬

দলমত নির্বিশেষে উন্নয়নে একসঙ্গে কাজের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, ঢাকা-১৫ আসনের উন্নয়ন কার্যক...

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের
২৯ জুন ২০২৬

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় গণমিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই