গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ মার্চ ২০২৬

মেনু

রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৮ পিএম, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ২০:৫৩ এএম ২০২৬
রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন
ছবি

ছবি সংগৃহীত

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। এদিন তিনি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথও পড়াবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিএনপির সংসদীয় দলের বৈঠক: বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন সরকারদলীয় সব সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা।

সভায় আলোচ্য বিষয় ছিল নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদ অধিবেশনের শুরুতে সভাপতিত্ব, সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং সংসদীয় এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে এমপিদের সম্পৃক্ততা।

স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন: সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রার্থী মনোনয়ন দেওয়ার দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে সরকার দলীয় সংসদ সদস্যরা। হুইপ বলেন, ‘সংসদীয় দল সিদ্ধান্ত দিয়েছে, মাননীয় সংসদ নেতা স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়ন নির্ধারণ করবেন। আগামীকাল এটি প্রকাশিত হবে।’


প্রথম অধিবেশনের কর্মসূচি: চিফ হুইপ বলেন, ‘সংসদে পুরনো স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় প্রথমে একটি খালি চেয়ার থাকবে। কোরআন তেলাওয়াতের পর সংসদ নেতা একজন জ্যেষ্ঠ নেতাকে সভাপতিত্বের জন্য প্রস্তাব করবেন। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।’

এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এতে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জুলাই যোদ্ধা ও দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের স্মরণ করা হবে। এরপর ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে। অধ্যাদেশগুলো যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন হবে। যেটা গ্রহণযোগ্য, তা পাস হবে, যা বাতিল তা বাতিল হবে। এছাড়া ২০২৪ সালের কর্মকমিশনের প্রতিবেদন উত্থাপন এবং সংসদ নেতার বক্তব্যের আয়োজন থাকবে।

নির্বাচন ও সরকার গঠন: দ্বাদশ সংসদ নির্বাচনের সাত মাসের মাথায় গণঅভ্যুত্থানে আওয়াম লীগ সরকার উৎখাত হয় এবং সংসদ বিলুপ্ত করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দেড় বছরের পর ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। বিএনপি ২০৯ আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে।

মিত্র দল গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টি একটি করে আসন পায়। জামায়াতে ইসলাম ৬৮ আসন নিয়ে বিরোধী দলের অংশ হিসেবে থাকে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসন পায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়লাভ করে, স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসন জয় করে।

আগাম অধিবেশনের সময়সূচি: ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষে বৃহস্পতিবার ও শুক্রবার বিরতি থাকবে। এরপর ১৫ মার্চ আবার অধিবেশন বসবে। মুলতবি হওয়ার পর ঈদুল ফিতরের পর ২৯ মার্চ সংসদ পুনরায় অধিবেশনে বসবে।
সানা/আপ্র/১১/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেন
২৮ মার্চ ২০২৬

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজ (৭৮) মারা গেছেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইসলাম বিদ্বেষী-নাস্তিক: আমির হামজা
২৮ মার্চ ২০২৬

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইসলাম বিদ্বেষী-নাস্তিক: আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বলে মন্তব্...

গণভোট অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে সরকার: জামায়াত এমপি
২৭ মার্চ ২০২৬

গণভোট অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে সরকার: জামায়াত এমপি

সংসদের সামনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়টি ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী...

আ.লীগ সরকার স্বাধীনতার মিথ্যা দলিল ও বয়ান তৈরি করেছে: সালাহ উদ্দিন আহমদ
২৭ মার্চ ২০২৬

আ.লীগ সরকার স্বাধীনতার মিথ্যা দলিল ও বয়ান তৈরি করেছে: সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে