গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩২ পিএম, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ০৮:২৬ এএম ২০২৬
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
ছবি

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান -ফাইল ছবি

যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ দেশের বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী জনগণ গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসনমুক্ত দেশ গড়ার প্রত্যাশায় সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও জনগণের বহু প্রত্যাশা পূরণ হয়নি।

বিরোধীদলীয় নেতা আরো বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। এর ফলে দেশে একটি ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গঠিত হয় নতুন সরকার।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কেউ আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার দুঃসাহস দেখাবে না।

তিনি বলেন, দেশবাসী এখন ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা ও মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যাশা করে। সমাজে কোনো বৈষম্য থাকবে না এবং নাগরিকদের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি দেশকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “জুলাই জাতীয় সনদ ২০২৫” বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে এবং গণভোটে প্রায় ৭০ শতাংশ নাগরিক এর পক্ষে মত দিয়েছে। তবে এ সনদ বাস্তবায়নে সরকারের অনীহা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। অবিলম্বে এ সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে ২০২৪ সালের জুলাই গণআন্দোলনে নিহত শহীদদের স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান।
সানা/আপ্র/২৫/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই