গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি নেতা আসিফ মাহমুদ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৪৫ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:০৯ এএম ২০২৬
হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি নেতা আসিফ মাহমুদ
ছবি

সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসায় গিয়ে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী-এর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া -ছবি সংগৃহীত

হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী-এর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসায় গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল আরিফসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে আসিফ মাহমুদ জানান, ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই তারা সেখানে গিয়েছিলেন। তিনি বলেন, মাদ্রাসার পরিবেশ ঘুরে দেখেছেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ সন্তোষজনক বলে মনে হয়েছে। “হুজুর আমাদের জন্য শুভকামনা জানালেন। আমরা দোয়ার দরখাস্ত করেছি, তিনি দোয়া করে দিয়েছেন,”—বলেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির ঘোষিত প্রার্থী হিসেবে তিনি জানান, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেও এই সফর গুরুত্বপূর্ণ। পাশাপাশি দলকে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ চলছে এবং বিভিন্ন রাজনৈতিক পটভূমি থেকে নতুন সদস্যরা দলে যোগ দিচ্ছেন।

এনসিপির চট্টগ্রাম মহানগরীর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। এ সময় হেফাজত আমির তার লেখা একটি বই উপহার দেন আসিফ মাহমুদকে।
সানা/আপ্র/২১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই