গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিবির ইস্যুতে সরকারকে তীব্র আক্রমণ গোলাম পরওয়ারের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৩ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:২১ এএম ২০২৬
শিবির ইস্যুতে সরকারকে তীব্র আক্রমণ গোলাম পরওয়ারের
ছবি

শুক্রবার দুপুরে ঝিনাইদহের একটি অডিটোরিয়ামে জামায়াতের সমাবেশে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার -ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলে আখ্যা দিচ্ছেন, তারাই দীর্ঘ সময় বিদেশে অবস্থান করেছেন। তিনি দাবি করেন, জনগণ এখন বুঝতে পারছে প্রকৃতপক্ষে কারা ‘গুপ্ত’।

শুক্রবার (২৪ এপ্রিল) ঝিনাইদহ শহরের একটি অডিটোরিয়ামে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই দিনে পৃথক সমাবেশেও তিনি সরকারের সমালোচনা করেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার সংকট সমাধানে সংসদে সমঝোতার কথা বললেও মাঠপর্যায়ে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে উসকে দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে শিবিরের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, শিবিরের বিরুদ্ধে অপপ্রচার, ভুয়া তথ্য ও গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তার ভাষ্য, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধার মুখে পড়া ব্যক্তিরাই এখন অন্যদের ‘গুপ্ত’ বলে অভিযোগ করছেন।

জুলাই সনদ, গণভোট ও সংবিধান সংস্কার প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্য থাকা সত্ত্বেও তা বাস্তবায়নে সংকট তৈরি হয়েছে। তিনি দাবি করেন, সরকারের অবস্থানের কারণে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হচ্ছে।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে আন্দোলন আবার রাজপথে গড়াতে পারে। তবে তিনি রক্তক্ষয়ী সংঘাত এড়িয়ে রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দলের সমন্বিত উদ্যোগের কথাও বলেন।
সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং আগামী কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী গণমিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। 
সানা/আপ্র/২৪/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই