গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জামায়াতের বক্তব্যে ক্ষোভ, ফখরুলের কঠোর প্রতিক্রিয়া

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:১৬ এএম ২০২৬
জামায়াতের বক্তব্যে ক্ষোভ, ফখরুলের কঠোর প্রতিক্রিয়া
ছবি

শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবি সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসা নিয়ে জামায়াতে ইসলামীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করে না এবং তাদের বক্তব্য বাস্তবতাবিবর্জিত।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান। জামায়াতের আমির শফিকুর রহমানের বক্তব্যের উল্লেখ করে ফখরুল বলেন, বিএনপি ‘ইঞ্জিনিয়ারিং করে’ ক্ষমতায় এসেছে-এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং নিন্দনীয়।

নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মূল্যায়নে এ নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। জনগণের সমর্থনেই বিএনপি ২১৩টি আসনে জয় পেয়ে সরকার গঠনের সুযোগ পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করে বিএনপিকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তার ভাষায়, ৫ আগস্টের পর দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা নস্যাৎ করতে এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, দলটির অতীত ইতিহাস সম্পর্কে দেশবাসী সচেতন এবং রাজনৈতিকভাবে তাদের প্রতিহত করতে হবে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, কেউ কেউ দেশকে আবার স্বৈরাচারী পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায় কি না, তা বিবেচনায় রাখা প্রয়োজন।

মে দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচির কথাও তুলে ধরেন ফখরুল। তিনি জানান, ১ মে ঢাকায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ও ভুয়া তথ্য ছড়িয়ে বিএনপিকে দুর্বল করার চেষ্টা হয়েছে, যা সফল হয়নি। এখনও একই ধরনের অপপ্রচার অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।


সানা/ডিসি/আপ্র/২৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘লেডি মীরজাফর’ বলা ডিএজির বিরুদ্ধে রুমিনের নালিশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘লেডি মীরজাফর’ বলা ডিএজির বিরুদ্ধে রুমিনের নালিশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ করেছেন স্বতন্ত্র থেকে নির্বাচিত...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই