গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ঢাকা মহানগরে এনসিপির নতুন আহ্বায়ক ইসহাক সরকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:১৫ এএম ২০২৬
ঢাকা মহানগরে এনসিপির নতুন আহ্বায়ক ইসহাক সরকার
ছবি

ইসহাক সরকার -ছবি সংগৃহীত

বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার।

রোববার (২৬ এপ্রিল) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার। তিনি পূর্বে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এনসিপিতে যোগ দেওয়ার পর দলটির পক্ষ থেকে তাঁকে রাজনৈতিক সহযোদ্ধা ও অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সে সময় মন্তব্য করেন, ইসহাক সরকার পূর্বে বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এখনো সেই ধারাতেই রাজনীতি চালিয়ে যাবেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে বিএনপি তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করে। পরবর্তীতে জাতীয় নির্বাচনে তিনি ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে একটি প্রতীকে অংশ নেন এবং ভোট পান।

নতুন এই কমিটি ঘোষণার মাধ্যমে এনসিপির ঢাকা মহানগর সংগঠন কাঠামো আনুষ্ঠানিকভাবে পুনর্গঠিত হলো।
সানা/ডিসি/আপ্র/২৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’
২৮ অক্টোবর ২০২৬

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে গোলাম পরওয়ার

সিপিবি কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ
২৭ অক্টোবর ২০২৬

সিপিবি কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

বিভিন্ন দলের নেতাদের নিন্দা, রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান

ক্রসফায়ার মন্তব্যে আইজিপির অপসারণ দাবি এনসিপির
২৭ অক্টোবর ২০২৬

ক্রসফায়ার মন্তব্যে আইজিপির অপসারণ দাবি এনসিপির

সরকারের অনুমতি পেলে পুলিশ ‘ক্রসফায়ার’ করতে পিছপা হবে না - পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরে...

পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা, নিন্দা নাহিদের
২৭ অক্টোবর ২০২৬

পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা, নিন্দা নাহিদের

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে