গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশে ফের ভয়ের পরিবেশ নিয়ে সংসদে অভিযোগ হাসনাতের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৫২ এএম ২০২৬
দেশে ফের ভয়ের পরিবেশ নিয়ে সংসদে অভিযোগ হাসনাতের
ছবি

রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ -ছবি সংগৃহীত

জাতীয় সংসদে দেশে আবারো ‘ভয়ের পরিবেশ’ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ (আবুল হাসনাত)।

কুমিল্লা-৪ আসনের এই সংসদ সদস্য রোববার (২৬ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়ে নতুন সংসদ গঠিত হলেও দেশের পরিস্থিতি আবারো পুরোনো দোষারোপের চক্রে ফিরে যাচ্ছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “এত রক্ত, লড়াই ও ত্যাগের পর গঠিত সংসদ আবার আগের দোষারোপের চক্রে ফিরে যাচ্ছে।” তিনি আরো বলেন, “আমরা শুধু মত প্রকাশের স্বাধীনতা চাই না, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতাও চাই।”

সংসদ সদস্য বলেন, “মত প্রকাশের স্বাধীনতা আগেও ছিল, তবে তা ছিল সহমত প্রকাশের স্বাধীনতা। আমরা এই সংসদের মাধ্যমে শুধু মত নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই।”
তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে আবারো দেশে ভয়ের ও আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে।
তার ভাষায়, “আমরা এখানে দাঁড়িয়ে সমালোচনা করতে চাই, ফেসবুকে ভয় ছাড়া মত প্রকাশ করতে চাই। কিন্তু আবারো এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে এ সংসদ গঠিত হয়।
সানা/আপ্র/২৭/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই