গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি: নাহিদ ইসলাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৪ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:৪৭ এএম ২০২৬
মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি: নাহিদ ইসলাম
ছবি

ছবি সংগৃহীত

বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন (ভিত্তি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে এ কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমরা মনে করি, এই প্রজন্মের যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে তার মাধ্যমে মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। ফলে, মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের কোন সাংঘর্ষিক অবস্থান নেই। 

তিনি আরো বলেন, আমরা বারবার বলেছি জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে মুক্তিযুদ্ধেরই আরেকটি ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের কথা বলেছি। জুলাই গণঅভ্যুত্থানেও আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি। কোথায় পার্থক্য? 

বিরোধী দলের চিফ হুইপ বলেন, আমরা কেউ বলিনি জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধ থেকে বড়, জুলাই ৯০ থেকে বড় কিংবা ছোট। বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি বিশেষ ঘটনা। মুক্তিযুদ্ধ আরেকটি বিশেষ ঘটনা। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন (ভিত্তি)। এ ব্যাপারে আমরা আনকমপ্রোমাইজিং।

এসি/আপ্র/৩০/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’
২৮ অক্টোবর ২০২৬

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে গোলাম পরওয়ার

সিপিবি কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ
২৭ অক্টোবর ২০২৬

সিপিবি কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

বিভিন্ন দলের নেতাদের নিন্দা, রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান

ক্রসফায়ার মন্তব্যে আইজিপির অপসারণ দাবি এনসিপির
২৭ অক্টোবর ২০২৬

ক্রসফায়ার মন্তব্যে আইজিপির অপসারণ দাবি এনসিপির

সরকারের অনুমতি পেলে পুলিশ ‘ক্রসফায়ার’ করতে পিছপা হবে না - পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরে...

পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা, নিন্দা নাহিদের
২৭ অক্টোবর ২০২৬

পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা, নিন্দা নাহিদের

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে