গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৫ মে শাপলা চত্বরের ঘটনার বিচারের দাবি হেফাজতের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০ পিএম, ০২ মে ২০২৬ | আপডেট: ০৭:৫৫ এএম ২০২৬
৫ মে শাপলা চত্বরের ঘটনার বিচারের দাবি হেফাজতের
ছবি

ফাইল ছবি

২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব সাজেদুর রহমান এ দাবি জানান।

শনিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ওইদিন শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে অভিযান চালানো হয়, যেখানে বহু মানুষ নিহত ও আহত হন বলে তারা দাবি করেন। আহতদের মধ্যে অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন বলেও উল্লেখ করা হয়। এতে ৫ মে নিহতদের স্মরণে সারা দেশে দোয়া ও আলোচনাসভা আয়োজনের জন্য নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
হেফাজত নেতারা আরো বলেন, এ ঘটনার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

এছাড়া তারা দাবি করেন, ওই সময়কার ঘটনার যথাযথ প্রতিবাদ না হওয়ায় দেশে পরবর্তীতে সহিংসতার পুনরাবৃত্তি ঘটেছে। তৎকালীন রাজনৈতিক দলগুলোর ভূমিকা, বিভিন্ন মহলের উসকানি এবং সুশীল সমাজের একটি অংশের নীরবতার সমালোচনাও করা হয় বিবৃতিতে।

হেফাজত নেতারা বলেন, রাষ্ট্র যদি নাগরিকদের মানবিক মর্যাদা, নিরাপত্তা ও ধর্মীয় অনুভূতি রক্ষায় ব্যর্থ হয়, তাহলে জনগণের মধ্যে অসন্তোষ বাড়তে পারে। তাই ন্যায়বিচার নিশ্চিত করে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তারা।
সানা/আপ্র/২/৫/২০২৬ 
 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই