গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

জানালেন নজরুল ইসলাম খান

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯ পিএম, ০২ মে ২০২৬ | আপডেট: ১৭:৪৯ এএম ২০২৬
স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব
ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান -ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কেউ যদি ‘পতিত স্বৈরাচারের’ মতো আচরণ করে, তাহলে বিএনপির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন নিয়ে বিএনপি চিন্তিত নয়।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতো জনগণের স্বার্থবিরোধী কাজ করবে না বলে তারা আশা করেন। আইন অমান্য করে কেউ রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, বিএনপি নয়।  বিএনপি শুধু জনগণের কাছে পতিত আওয়ামী লীগের অপকর্মগুলো তুলে ধরতে পারে।

তিনি আরো জানান, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর কাজ শিগগিরই শুরু হবে। সংগঠনের গতিশীলতা ফেরাতে জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতিও চলছে।

শ্রদ্ধা নিবেদনের পর সেখানে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়া, সদস্য সচিব মোহাম্মদ বদরুল আলম সবুজ প্রমুখ। 
সানা/আপ্র/২/৫/২০২৬ 
 

সংশ্লিষ্ট খবর

আবারো ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান
০২ জুলাই ২০২৬

আবারো ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

আবারো ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পে এখনো কোনো ক্ষ...

জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা বিরোধী দলীয় নেতার
০১ জুলাই ২০২৬

জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা বিরোধী দলীয় নেতার

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর...

দলমত নির্বিশেষে উন্নয়নে একসঙ্গে কাজের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
০১ জুলাই ২০২৬

দলমত নির্বিশেষে উন্নয়নে একসঙ্গে কাজের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, ঢাকা-১৫ আসনের উন্নয়ন কার্যক...

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের
২৯ জুন ২০২৬

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় গণমিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই