গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম!

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৭ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ১৬:০৫ এএম ২০২৬
বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম!
ছবি

ছবি সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। আগামী ১৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৭ মে) তার ঘনিষ্ঠ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাকসু নেতা বলেন, ‘আমরা যতদূর জেনেছি তা হলো ডাকসু ভিপি ১৩ তারিখ বিয়ে করবেন এবং তা এরই মধ্যে ফাইনাল। তবে ভিপি যেহেতু নিজে এটা ডিসক্লোজ করেনি, তাই শতভাগ নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।’

জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি একজন এমবিবিএস চিকিৎসক। তার বাড়ি চৌদ্দগ্রাম উপজেলায়। বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আরো কয়েকটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, বিয়ের আকদ অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হবে। এতে ডাকসুর নেতারাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে ডাকসু ভিপির বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ডাকসুর বিভিন্ন নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে পোস্ট দিচ্ছেন। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এসি/আপ্র/০৭/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

‘লেডি মীরজাফর’ বলা ডিএজির বিরুদ্ধে রুমিনের নালিশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘লেডি মীরজাফর’ বলা ডিএজির বিরুদ্ধে রুমিনের নালিশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ করেছেন স্বতন্ত্র থেকে নির্বাচিত...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই