গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খালেদা জিয়ার দাফন যেখানে হতে পারে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫২ এএম ২০২৬
খালেদা জিয়ার দাফন যেখানে হতে পারে
ছবি

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুটি স্থানে দাফনের আলোচনা চলছে। ইতোমধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল ১০.১০ এ প্রতিবেদন লেখার সময় বিএনপির উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল সংবাদমাধ্যমকে জানান, জাতীয় সংসদের পশ্চিম দিকে জাতীয় নেতৃবৃন্দকে কবর দেওয়ার জায়গা অথবা সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হতে পারে।

তবে সিদ্ধান্ত হবে কেবিনেটের বৈঠকে, জানান এই দায়িত্বশীল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই প্রতিবেদন লেখার সময় বিএনপির মিডিয়া পারসন শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হবে। বিএনপির মহাসচিব উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নেবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে বিএনপিপ্রধান খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

দুপুর সাড়ে ১২টার দিকে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।

এর আগে সোমবার দিবাগত রাত দুইটার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে মাকে দেখে বাসায় যান তার সন্তান তারেক রহমান। তার আগে রাত ১২টা ২০ মিনিটের দিকে হাসপাতাল থেকে বের হন মির্জা ফখরুল। মধ্যরাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল।

বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন খালেদা জিয়া। এ বছর তিনি লন্ডনে উচ্চ চিকিৎসা নিয়েও দেশে ফেরেন।

২০১৮ সালে একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন খালেদা জিয়া। এরপর ২০২০ সালের ২৫ মার্চে সরকারের বিশেষ বিবেচনায় শর্ত সাপেক্ষ ও ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর রাষ্ট্রপতি তাকে মুক্তি প্রদান করেন।

এসি/আপ্র/৩০/১২/২০২৫
 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই