গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

খালেদা জিয়ার মরদেহ জানাজাস্থলে নেওয়ার সময় শ্রদ্ধা জানানো যাবে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২৩:০১ এএম ২০২৬
খালেদা জিয়ার মরদেহ জানাজাস্থলে নেওয়ার সময় শ্রদ্ধা জানানো যাবে
ছবি

ছবি সংগৃহীত

আলাদা করে সুযোগ রাখা না হলেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের জানাজাস্থলে নেওয়ার সময় জনসাধারণ শ্রদ্ধা জানাতে পারবেন। একই সঙ্গে তার দাফনের সময় নির্ধারিত ব্যক্তিরাই কেবল উপস্থিত থাকতে পারবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে খালেদা জিয়ার জানাজা, দাফন ও আইনশৃঙ্খলা সমন্বয় নিয়ে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিএনপির প্রতিনিধিদল সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় নেওয়া সিদ্ধান্তগুলো তুলে ধরে তিনি বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার (খালেদা জিয়া) জানাজা হবে। তার মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে। নিয়ে আসার সময় পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এনসিওর করা হবে। আমরা অ্যাট দ্য সেইম টাইম জানিয়ে দেব- কখন এই মরদেহবাহী গাড়ি কখন রওনা দেবে। এটাকে পূর্ণ রাষ্ট্রীয় অনারে তাকে নিয়ে আসা হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা হবে।

সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হচ্ছে কি না- জানতে চাইলে প্রেস সচিব বলেন, না, আমরা আশা করছি জানাজায় তো সারা বাংলাদেশ থেকে সবাই আসবেন। আরেকটা হচ্ছে যে তার দাফনে অবশ্যই যথেষ্ট সিলেক্টেড পিপল থাকবেন। কেননা এই পুরো জায়গাটুকু খুব কনজেস্টেড স্পেস, সবার জন্য উন্মুক্ত থাকবে না। সেই জায়গাটা সিলেক্টেড পিপল থাকবেন। কারা থাকবেন সেটা পার্টি ডিসিশন দেবে। পার্টি জানিয়ে দেবে যে কারা কারা থাকবেন।

সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেন, এভারকেয়ার থেকে জানাজায় আসার পুরো জায়গাটায়ই আমাদের নেতাকর্মী ও জনসাধারণের জন্য শ্রদ্ধার জায়গা হিসেবে আমরা ট্রিট করব। কারণ আপনারা নিজেরাও বুঝেন। এটা তো কল্পনাও করা যাবে না আগামীকাল কি পরিমাণ লোক রাস্তায় দেখবেন। হ্যাঁ, তিনি তো আর কোনো দলের নেত্রী না। তিনি বাংলার মানুষের নেত্রী। তার জানাজায় আপনাদের হয়ত কোনো হিসাবে মিলবে না। সো, এখানে আমরা যদি কোনো স্ট্রাকচারাল ওয়েতে যাই, ইন্ডিভিজুয়ালি যেটা অন্যান্য জায়গায় হয়, তখন এটা হয়ত ম্যানেজমেন্টের বাইরে চলে যাবে এবং সময়েও সম্ভব হবে না।

তিনি বলেন, সেজন্য আমরা অনুরোধ করেছি আমাদের নেতাকর্মী এবং সবাইকে আমরা অনুরোধ করেছি এভারকেয়ার থেকে যখন আমাদের নেত্রীকে আনা হবে জানাজার জায়গায়, পথিমধ্যে তারা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য।

খালেদা জিয়ার মরদেহ গুলশানে তার দলীয় কার্যালয়ে নেওয়া হবে কি না- এ বিষয়ে শফিকুল আলম বলেন, এটা পার্টি (বিএনপি) বলতে পারবে।

তখন শামছুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো পরিকল্পনা করিনি।

বেগম জিয়ার মৃত্যুতে সংসদে শোক বই খোলা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমাদের দূতাবাসগুলোতে শোক বই খোলা হবে এবং বিএনপির পার্টি অফিসে শোক বই খোলা হবে।

খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে জানাজাস্থলে নেওয়া এবং জানাজা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

বৈঠকে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন; আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল; নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন; সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী; স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

এসি/আপ্র/৩০/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’
২৮ অক্টোবর ২০২৬

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে গোলাম পরওয়ার

সিপিবি কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ
২৭ অক্টোবর ২০২৬

সিপিবি কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

বিভিন্ন দলের নেতাদের নিন্দা, রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান

ক্রসফায়ার মন্তব্যে আইজিপির অপসারণ দাবি এনসিপির
২৭ অক্টোবর ২০২৬

ক্রসফায়ার মন্তব্যে আইজিপির অপসারণ দাবি এনসিপির

সরকারের অনুমতি পেলে পুলিশ ‘ক্রসফায়ার’ করতে পিছপা হবে না - পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরে...

পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা, নিন্দা নাহিদের
২৭ অক্টোবর ২০২৬

পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা, নিন্দা নাহিদের

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে